টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাবর আজমের। দীর্ঘ বিরতি শেষে দলে ফিরলেও বদলায়নি তার অবস্থান। উল্টো কমছে রানের গতি, স্ট্রাইকরেট নিয়ে বাড়ছে সমালোচনা।

১৪৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলা বাবর আজমের স্ট্রাইকরেট ১২৮.১৮। সাম্প্রতিক সময়ে যা আরো কমে গেছে৷ বাবর বিশ্বকাপে ব্যাট করছেন ১১৫.৭৯ স্ট্রাইকরেট নিয়ে। যা ভোগাচ্ছে পাকিস্তানকে।

এমন সময়ে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি বাবরকে পরামর্শ দিয়েছেন, খেলার ধরন বদলে ফেলতে। তার জন্য কোচ মাইক হেসনের হস্তক্ষেপও কামনা করেন তিনি।

ডু প্লেসির মতে, টি-টোয়েন্টি ক্রিকেটের দ্রুত পরিবর্তনের সাথে তাল মেলাতে বাবরের ভূমিকা নতুনভাবে সংজ্ঞায়িত করা জরুরি।

ইএসপিএন ক্রিকইনফোর ‘টাইমআউট’ অনুষ্ঠানে এই প্রসঙ্গে ডু প্লেসিস বলেন, ‘খেলাটা এখন এতটাই এগিয়ে গেছে যে ১২০-১৩০ স্ট্রাইক রেট আর যথেষ্ট নয়। এখন প্রথম ছয় ওভার কাজে লাগাতে ১৬০ থেকে ২০০ -এর কাছাকাছি স্ট্রাইক রেট প্রয়োজন।’

প্লেসিস আরো বলেন, ‘দীর্ঘদিন একই ধরনে খেলে অভ্যস্ত হওয়ার পর হঠাৎ করে নিজের খেলায় বড় পরিবর্তন আনা সহজ নয়। তবে এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয় হলো কোচের সাপোর্ট।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোচ হিসেবে হেসনের ভাবনা হওয়া উচিত কিভাবে বাবরের সেরাটা বের করে আনা যায়। কোচ যদি পরিসংখ্যান সামনে রাখেন ও স্পষ্ট করে বলেন দল কী চায়, তাহলে খেলোয়াড়ের জন্য তা অস্বীকার করা কঠিন। তখন তার সামনে দু’টি পথ— হয় প্রতিবাদ করা, নয়তো নিজের উন্নতির জন্য কাজ করা। আর উন্নতি তখনই আসে, যখন আপনি অস্বস্তির মধ্য দিয়ে যান। পরিবর্তন কঠিন, কিন্তু দীর্ঘমেয়াদে সেটাই সার্থক।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews