এই খবরটি পডকাস্টে শুনুনঃ

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক ১৪ দিন আগে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রথম ক্লোজড-ডোর অনুশীলন সেশনে ডান পায়ের কাফ মাসেলের চোটের কারণে মাঠে নামতে পারেননি নেইমার।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে যে, ৩৪ বর্ষী নেইমারকে অনুশীলনে না রেখে তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে ইমেজিং টেস্ট ও উন্নত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর এই ঘটনা বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে নেইমারের থাকা না থাকা নিয়ে।

সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘জাতীয় দলের মেডিকেল বোর্ডের পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত নেইমারের চোটের আপডেট নিয়ে নতুন কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়া হবে না।’

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (১২৮ ম্যাচে ৭৯ গোল) নেইমার ২০২৩ সালের গুরুতর হাঁটুর চোটের পর থেকে জাতীয় দলের হয়ে আর কোন ম্যাচ খেলেননি। প্রধান কোচ কার্লো আনচেলত্তির অধীনে গত এক বছরে তার এক প্রকার ব্রাত্যই দশা ছিল। তবে অভিজ্ঞতার মূল্যায়নে গত সপ্তাহে যখন তাকে স্কোয়াডে ফেরানো হয়।

এর আগে নেইমারের ডান পায়ের কাফের পেশি বেশ ফুলে উঠে। প্রাথমিকভাবে তার ক্লাব সান্তোস জানায়, সেরে উঠতে প্রয়োজনের চেয়ে বেশি সময় লাগবে। দেশটির গণমাধ্যমে খবর, ৩১ মে পানামা ও ৭ জুন মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা নেই।

ডান পায়ের কাফে চোটে সান্তোসের শেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি নেইমার। বুধবার জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন। মঙ্গলবার ভিলা বেলমিরোতে কোপা সৌদা মেরিকানার ম্যাচে সান্তোসের কাছে দেপোর্তিভো কুয়েঙ্কা ৩-০ গোলে হারে। ম্যাচের পর পায়ের মাংসপেশি সম্পর্কে জিজ্ঞাসায় নেইমার বলেছেন, ‘এটা অক্ষত আছে।’

৩৪ বর্ষী নেইমার ১৭ মে কোরিতিবার বিপক্ষে সান্তোসের হয়ে ৩-০ গোলে হারের ম্যাচে খেলার সময় আহত হন। তার সর্বশেষ চোটের ধাক্কাটি বিশ্বকাপের জন্য কোন সমস্যা হবে কিনা জানতে চাইলে নেইমার পাল্টা প্রশ্ন করেছেন, ‘কী সমস্যা?’

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। ১৪ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে দেশটি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews