সুন্দরবনের দস্যু দমনে কোস্টগার্ডের ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আবদুস সামাদ মোল্লা (৩৫) নামে বনদস্যু বাহিনীর এক সদস্য আটক হয়েছে। আবদুস সামাদ সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ‘ছোট সুমন’ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে জানিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সামাদের তথ্যে একটি একনলা বন্দুক, একটি এয়ার গান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews