মধ্যপ্রাচ্যে সংঘাত ও নতুন উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তান সফররত ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সাথে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ট্রিবিউন বুধবার (২২ জুলাই) জানিয়েছে, মঙ্গলবার ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে এ বৈঠক হয়। বৈঠকে পারস্য উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শন ও দ্রুত যুদ্ধবিরতিতে ফেরার আহ্বান জানান শাহবাজ শরীফ। অঞ্চলটিকে আরো অস্থিতিশীল করে তোলে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার তাগিদ দিয়ে তিনি জানান, শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান তার আন্তরিক মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখবে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মোমেনিকে স্বাগত জানিয়ে শাহবাজ শরীফ ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সাথে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজায় নিজের তেহরান সফরের কথা স্মরণ করেন।

বৈঠকে 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' সইয়ের পেছনে সফল মধ্যস্থতার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এসকান্দার মোমেনি।

যুক্তরাষ্ট্রের উসকানিমূলক হামলায় মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার মাঝেও একটি উচ্চপর্যায়ের দল নিয়ে সোমবার ইসলামাবাদ পৌঁছেন মোমেনি। এই সফরে পাকিস্তান পুলিশের কুচকাওয়াজ ও ইসলামাবাদের স্মৃতিস্তম্ভ পাকিস্তান মনুমেন্ট পরিদর্শন তিনি। দুই দেশের বাণিজ্য ৩ বিলিয়ন থেকে ১০ বিলিয়ন ডলারে উন্নীত করা, সীমান্ত নিরাপত্তা এবং কৃষি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোই তাঁদের প্রধান লক্ষ্য।

এক মাস আগে পাকিস্তানের মধ্যস্থতায় অর্জিত সাময়িক যুদ্ধবিরতি চুক্তি অকার্যকর হয়ে পড়ার পর মধ্যপ্রাচ্যে অশুভ মার্কিন আগ্রাসন আবারো জোরালো হয়েছে। হরমুজ প্রণালীতে হামলা চালিয়ে বাণিজ্য পথ অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তান ও কাতার এক যৌথ প্রস্তাব দিয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানকে আগের অবস্থানে ফিরে গিয়ে থমকে যাওয়া আলোচনা আবারো শুরু করার আহ্বান জানানো হয়েছে। নিপীড়িত মানুষের পক্ষে ও আঞ্চলিক শান্তির তাগিদে পাকিস্তান এই মধ্যস্থতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews