মার্কিন হুমকি ও আঞ্চলিক হস্তক্ষেপ বজায় থাকা অবধি হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি স্পষ্ট করে যে, ইরানের নৌসীমায় কোনো বহিরাগত শক্তিকে বরদাশত করা হবে না।

ইরানের ইংরেজি চ্যানেল প্রেসটিভি আরো বলেছে বিবৃতিতে আইআরজিসি জানায়, গত মঙ্গলবার রাতে মার্কিন যুদ্ধবিমানের উসকানিতে দুটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় 'ঝুঁকিপূর্ণ পথ' দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু একটি জাহাজে আগুন ধরে গেলে দুটো জাহাজই দ্রুত দিক পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়।

আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়েছে, হরমুজ প্রণালী ইরানের সার্বভৌম ভূখণ্ড। এই পথ সম্পূর্ণভাবে আইআরজিসি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগত শক্তিকে এখানে নাক গলাতে দেওয়া হবে না। সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে আগ্রাসীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানান হয়। এমনকি যেসব দেশ আগ্রাসী শক্তিকে মদদ দিচ্ছে, তারাও নিজেদের আচরণ পরিবর্তন না করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সর্বশেষ বিবৃতিতে পরিষ্কার ভাষায় বলা হয়, মার্কিন কর্মকর্তাদের অতিরিক্ত বাকবাড়ম্বর ও হুমকি বন্ধ না হওয়া পর্যন্ত এই কৌশলগত নৌপথ খোলার কোনো সুযোগই নেই। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews