বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্নভঙ্গ হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। 

অতিরিক্ত সময়ে ১-০ গোলের এই হৃদয়বিদারক হারের পর মাঠে তারকা ফুটবলার লিওনেল মেসির চোখের পানি ছুঁয়ে গেছে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়। এই পরাজয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনও। 

রাত জেগে ফাইনাল ম্যাচটি উপভোগ করার পর মেসি ও আর্জেন্টিনার বিদায় নিয়ে নিজের ব্যক্তিগত ব্লগে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। 

ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে স্পেনের বদলি খেলোয়াড় ফেরান তোরেস জয়সূচক একমাত্র গোলটি করেন। এই জয়ের মাধ্যমে স্পেন তাদের ফুটবল ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে এবং আর্জেন্টিনার বিশ্বজয়ের রাজত্বের ইতি টানে। একই সঙ্গে টানা দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরার মেসির স্বপ্নও এখানে শেষ হয়। 

আরও পড়ুন

আরও পড়ুন

মোদি সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

মোদি সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের ব্লগে অমিতাভ বচ্চন খেলায় মেগা স্টারদের অবস্থান এবং সময়ের বাস্তবতা নিয়ে স্মৃতিচারণ করেন। 

তিনি লেখেন, ‘খেলা... শেষ... স্পেন চ্যাম্পিয়ন এবং মেসি হেরে গেল... আবেগের অশ্রু... কষ্টের... তবে প্রতিটি চ্যাম্পিয়নের জন্যই এমন দিন আসে... যখন আপনি ঘুরে তাকান, দেখবেন আপনার চেয়েও ভালো কেউ এসেছে... যে ভালোবাসা আপনি পেয়েছেন তা গ্রহণ করুন... সেই গৌরবেই বিশ্রাম নিন।’ 

তিনি মনে করিয়ে দেন, খেলার জগতে সময় কারো জন্য থেমে থাকে না এবং একজন চ্যাম্পিয়নের রাজত্ব একসময় অন্য কারো হাতে স্থানান্তরিত হওয়াই স্বাভাবিক নিয়ম। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews