ভারতের বিহার রাজ্যের বুক্সার জেলায় একটি বিয়ের অনুষ্ঠান হঠাৎ করেই রক্তাক্ত ঘটনায় পরিণত হয়েছে। বিয়ের মঞ্চে থাকা এক তরুণীকে গুলি করেন এক তরুণ।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ১৮ বছর বয়সী আরতী কুমারীর সঙ্গে দ্বীনবন্ধু নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাকে বিয়ে না করে আরতী অন্য একজনকে বিয়ে করছিলেন। বিয়ের অনুষ্ঠান চলাকালীন সবাই যখন মঞ্চে উপস্থিত, ঠিক তখনই সেখানে হাজির হন দ্বীনবন্ধু।

আনুষ্ঠানিকতা চলার মাঝেই ভিড়ের আড়াল থেকে তিনি আরতীর পেটে গুলি চালান। গুলির শব্দে মুহূর্তেই অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ আহত কনেকে সচেতন রাখার চেষ্টা করেন, আবার কেউ প্রাণ বাঁচাতে দ্রুত সরে যান।

আরও পড়ুন

আরও পড়ুন

আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল পাকিস্তান ও তাজিকিস্তানও

আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল পাকিস্তান ও তাজিকিস্তানও

গুরুতর আহত অবস্থায় আরতীকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে একটি ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়। তিনি বেঁচে থাকলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে এই ঘটনা ঘটে। গুলি চালানোর পর দ্বীনবন্ধু পালিয়ে যান। জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা-মাকে আটক করা হয়েছে। অতিরিক্ত স্টেশন হাউজ অফিসার চন্দন কুমার জানান, দ্বীনবন্ধু এর আগেও মদ সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তাকে ধরতে অভিযান চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews