সুপ্রিম কোর্টে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন ডাকঘর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ডাক অধিদফতর।

ডাক অধিদফতরের পরিচালক মো: আমিনুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, সুপ্রিম কোর্টে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন/বি-গ্রেড ডাকঘর স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। জনসাধারণের ডাক সেবা গ্রহণের সুবিধার্থে ও সরকারি কাজের স্বার্থে হাইকোর্ট উপ-ডাকঘরের গ্রাহকবৃন্দের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা নগরী উত্তর বিভাগ, ঢাকার সংস্থাপন দিয়ে ঢাকা কোর্ট সাব পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন ডাকঘর দ্বিতীয় শিফট চালু করার বিষয়ে মহাপরিচালক সম্মতি জ্ঞাপন করেছেন।

আইনজীবীরা জানান, নৈশকালীন ডাকঘর দ্বিতীয় শিফট চালুতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা উপকৃত হবেন। এতদিন দুপুরের মধ্যেই সরকারি ডাকঘরের কার্যক্রমে চিঠি পোস্টের কাজ সীমাবদ্ধ ছিল।

ফলে উচ্চ আদালতের আদেশ ডাকযোগে প্রেরণে বিলম্ব হতো। নৈশকালীন ডাকঘর চালুতে এ সমস্যার সমাধান হচ্ছে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews