ব্যবহারকারীদের জন্য নতুন সাবস্ক্রিপশন–সেবা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামের এই সেবায় অর্থের বিনিময়ে বাড়তি কিছু সুবিধা ব্যবহার করা যাবে। তবে সাধারণ ব্যবহারকারীরা আগের মতোই বিনা মূল্যে বার্তা আদান-প্রদান ও ফোনকল করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে তথ্য প্রকাশ করা প্রতিষ্ঠান ডব্লিউএ বেটা ইনফো জানিয়েছে, শুরুতে সীমিতসংখ্যক আইফোন ব্যবহারকারী এই সেবা ব্যবহার করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

হোয়াটসঅ্যাপ প্লাস মূলত অ্যাপটির নতুন প্রিমিয়াম সেবা। এতে সাধারণ সুবিধার বাইরে আরও কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। নতুন কোনো সুবিধা যুক্ত হলে সেটিও সবার আগে ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ প্লাস গ্রাহকেরা।

ডব্লিউএ বেটা ইনফোর তথ্যমতে, এই সেবার মাধ্যমে বিশেষ স্টিকার, রিংটোন, থিম, ওয়ালপেপার ও অ্যাপের আইকন নিজের পছন্দমতো সাজানো যাবে। অর্থাৎ ব্যবহারকারীরা নিজেদের মতো করে হোয়াটসঅ্যাপের পর্দা পরিবর্তন করতে পারবেন।

প্রথমে যুক্তরাষ্ট্রের পরিবর্তে ইউরোপে এই সেবা চালু করা হবে। এটি ব্যবহার করতে প্রতি মাসে খরচ হবে আড়াই পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৬০ টাকা।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews