যুক্তরাষ্ট্র থেকে আসা একটি সশস্ত্র দলের অনুপ্রবেশ প্রচেষ্টা নস্যাৎ করার দাবি করেছে কিউবা। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফ্লোরিডায় নিবন্ধিত একটি স্পিডবোটে গুলি চালায় দেশটির কোস্টগার্ড। উপকূলের কাছে গোলাগুলির ওই ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ছয়জন আহত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গোলাগুলির পর আটক ব্যক্তিরা বলেছে, তারা ‘সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশে অনুপ্রবেশ করেছিল।’

মন্ত্রণালয় জানায়, নৌযানটিতে অ্যাসল্ট রাইফেল, পিস্তল, মলোটভ ককটেলসহ সামরিক ধরনের অন্যান্য সরঞ্জাম পাওয়া গেছে। হামলাকারী ১০ জনই যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবান নাগরিক।

বিডি-প্রতিদিন/বাজিত



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews