কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ফাইলসে নাম জড়িয়েছে একাধিক হাইপ্রোফাইল তারকার। যেখানে আছে বলিউডের জনপ্রিয় নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম। বিষয়টি নিয়ে চারদিকে চাউর হওয়া আলোচনা-সমালোচনার মাঝে এবার মুখ খুললেন তিনি। জানালেন, এ নিয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না তার। 

বিতর্কিত সেই ফাইলে দেখা যায়, বৌদ্ধ ধর্ম, প্রযুক্তি ও চিকিৎসা-সংক্রান্ত এক আলোচনার জন্য আমন্ত্রিত অতিথিদের তালিকায় অনুরাগের নাম ছিল। সেখানে তাকে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, বিষয়টি নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। বিভিন্ন জায়গা থেকেই বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পাই। যতটুকু মনে পড়ছে, ওই ই-মেইলটি কোনো এক মাসের মাঝামাঝি সময়ে এসেছিল। আমি এর কোনো উত্তর দিইনি। আর বড় কথা হলো, আমি জীবনে কখনো বেইজিংয়েই যাইনি।’

তিনি আরও জানান, হুট করেই একদিন ইমেইলটি পেয়েছিলেন তিনি। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যাওয়ার কারণে অনেকের কাছেই তার ই-মেইল আইডি থাকে। হয়তো সেখান থেকেই কোনোভাবে তার যোগাযোগ খুঁজে পাওয়া গেছে। জানা গেছে, ২০১৭ সালে ই-মেইলটি এসেছিল পরিচালকের কাছে। তবে সেই অনুষ্ঠানে তার যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, কেবল অনুরাগ কাশ্যপই নন, এপস্টেইন ফাইলসে নাম এসেছে ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন ও নন্দিতা দাসের মতো তারকাদেরও। নথিপত্র অনুযায়ী, ২০১৫ সালে বচ্চন দম্পতিকে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারাও সেই মেইলের কোনো জবাব দেননি।

সূত্র: বলিউড হাঙ্গামা 

বিডি প্রতিদিন/কেএইচটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews