বিশ্ব অর্থনীতি শুধু কিছু সংখ্যা, সূচক বা নীতির সমষ্টি নয়। ইতিহাস, রাষ্ট্রীয় নীতি, বাণিজ্যব্যবস্থা, আর্থিক বাজার ও বিভিন্ন দেশের পারস্পরিক নির্ভরতা-অর্থনীতি বুঝতে হলে এসবও বুঝতে হয়। তাহলেই শুধু পুরো চিত্র পাওয়া যাবে।
প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি বা সুদের হার দিয়ে অর্থনীতির গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে, কিন্তু সেটাই সব নয়। অর্থনীতির পুরো বাস্তবতা বুঝতে দীর্ঘমেয়াদি প্রবণতা, উন্নয়নের পথ, বিশ্বায়নের পরিবর্তন ও সংকট মোকাবিলার সক্ষমতা বিবেচনায় নিতে হয়। বাণিজ্য, উন্নয়ন, বিশ্বায়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈশ্বিক অর্থব্যবস্থায় যেসব পরিবর্তন আসছে—এসব নিয়ে লেখা বইগুলো ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিবর্তিত পরিস্থিতি বুঝতে সাহায্য করবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এসব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। সেখানে ১০টি বইয়ের কথা উল্লেখ আছে। এই তালিকায় আছে ডেভিড এঙ্গারম্যানের অ্যাপোস্টলস অব ডেভেলপমেন্ট: সিক্স ইকোনমিস্টস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড দে মেইড। বাংলাদেশের অর্থনীতিবিদ রেহমান সোবহান, মাহবুব উল হকসহ দক্ষিণ এশিয়ার বিখ্যাত অর্থনীতিবিদ নোবেল বিজয়ী অমর্ত্য সেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, জগদীশ ভগবতী ও লাল জয়বর্ধনের জীবন ও কাজের মধ্য দিয়ে তিনি এই অঞ্চলের অর্থনৈতিক চিন্তা ও নীতিনির্ধারণের ইতিহাস তুলে ধরেছেন।
এবার দেখা যাক, ওই বইগুলো কী, এসব বইয়ে কী আছে—