মাদারীপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।

বুধবার বিকেলে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আতিকুল ইসলাম ভূইয়া এই আদেশ দেন।

এর আগে, দুপুরে সদর উপজেলার ঘটকচর বাজার থেকে গ্রেফতার করা হয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দুয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ফরাজীকে (৪০)।

গ্রেফতার ইকবাল ফরাজী কেন্দুয়া ইউনিয়নের দত্তেরহাট গ্রামের ইস্রাফিল ফরাজীর ছেলে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল হোসেন ফরাজীকে আটক করা হয়। পরে তাকে পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক ইকবালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে নির্দিষ্ট কোনো মামলার এজাহারে গ্রেফতার ইকবালের নাম না থাকলেও সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানায় পুলিশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews