লিংক কপি হয়েছে!
নারী-পুরুষের সম্পর্ক, অনুভূতি ও জীবনের নানা বাস্তবতার গল্প নিয়ে নির্মিত নাটক ‘দুই মানুষ এক জীবন’ প্রকাশ পেয়েছে। ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে নাটকটি পূর্ণতা ই-টেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। প্রীতি দত্তের পরিচালনায় এই নাটকটিতে অভিনয় করেছেন- মাইমুনা ফেরদৌস মম, দিলরুবা দোয়েল, শফিজ মামুন, আন্ত ওয়ালিদ প্রমুখ।