নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন আজ। প্রতি বছর এই দিনে অগণিত ভক্ত-শ্রোতার ভালোবাসায় সিক্ত হন তিনি। তার অনিন্দ্য কণ্ঠ, গায়কি, আর সৃষ্টি নিয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসেন অনুরাগীরা। এবারও তাঁর ব্যতিক্রম হবে না বলে ভক্তরা আশা করছেন। তবে এই মুহূর্তে বেবী নাজনীনের কাজ তার জন্মদিন হয়ে উঠেছে বিষাদময়। ব্ল্যাক ডায়মন্ডখ্যাত এই শিল্পী জানান, তার ছোট ভাই এস এ টিভির সাবেক বার্তা সন্মাদক এনাম সরকার এখন লড়াই করেছেন মরণব্যাথি ক্যান্সারের সঙ্গে।

গত কয়েক মাস ধরে রাজধানীর পিজি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা চলছে। যা নিয়ে পরিবারের সবাই দুঃখ ভারাক্রান্ত মনে একেকটি প্রহর পার করে যাচ্ছেন। বেবী নাজনীনের কথায়, এমনিতেও ঘটা করে জন্মদিন পালন করা হয়না আর এ মুহুর্তে এসব নিয়ে ভাবার অবকাশ নেই। বরং জন্মদিনে সবার কাছে একটাই চাওয়া, সবাই যেন তার ছোট ভাইয়ের সুস্থতায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

রাজনৈতিক কারণে দীর্ঘ ১৫ বছর দেশের বাইরে কাটাতে হয়েছে বেবী নাজনীনকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্ব পালনের কারণে বিগত স্বৈরশাসকের রোষানলে পড়েছিলেন অগণিত কালজয়ী গানের এই শিল্পী। যার দরুণ নানা ভাবে তার পেশাগত কাজকর্ম বাধাগ্রস্থ হয়েছে। তবু দেশ ও দলের স্বার্থে প্রবাসে থেকে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। ২০২৪ সালে স্বৈরশাসকের পতনের পর দেশে ফেরেন এবং পুনরায় রাজনৈতিক কর্মকান্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

পাশাপাশি যে সাংস্কৃতি অঙ্গনে বঞ্চনার শিকার হয়েছে, সেখানে স্থিতি ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন। পাশাপাশি ভক্তদের আয়োজন করতে থাকেন নতুন গানের। বর্তমানে তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এদিকে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি এখন রাষ্ট্রক্ষমতায়। তবুও রাজনীতির এই অনুক‚ল সময়েও বেবী নাজনীনের প্রতিটি ক্ষণ কাটছে প্রিয়জন ও একজন নিবেদিত গণমাধ্যমকর্মী হারিয়ে ফেলার শঙ্কায়।
প্রসঙ্গত, ব্ল্যাক ডায়মন্ড ও উত্তরবঙ্গের দোয়েল-খ্যাত শিল্পী বেবী নাজনীনের সংগীত ক্যারিয়ার চার দশকের বেশি সময়ের। দীর্ঘ এই সংগীত সফরে তিনি টিভি, চলচ্চিত্র, বেতারসহ দেশ-বিদেশের মঞ্চে গান করে কুড়িয়েছেন অগণিত শ্রোতার ভালোবাসা। শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সন্মাননা। তার গাওয়া এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, দুচোখে ঘুম আসে না, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, ওই রংধনু থেকে’, পত্রমিতা, মরার কোকিলে, ‘আর কতদিন, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, প্রিয়তমাসহ আরও অসংখ্য গান আজও শ্রোতাদের মনে অনুরণন তুলে যাচ্ছে।

অন্যদিকে এনাম সরকার প্রায় তিন দশক ধরে যুক্ত সাংবাদিকতার সঙ্গে। সাপ্তাহিক পূর্ণিমা, দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইনকিলাবসহ আরও কয়েকটি পত্রিকায় জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে নিরলস কাজ করে গেছেন। সর্বশেষ তিনি এস এ টিভির সাবেক বার্তা সন্মাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কালচারাল জার্নালিস্ট ফোরাব অব বাংলাদেশ (সিজেএফবি) সংগঠনের সভাপতি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews