ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরের বিশ্ব রেকর্ড। ভারতকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯ রানে হারিয়ে সিরিজে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। ফলে তৃতীয় ম্যাচ হবে সিরিজ ফয়সালা।

প্রথম ম্যাচ ডাকওয়ার্থ লুইস নিয়মে জিতলেও দ্বিতীয় ম্যাচ হারল ভারত। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টস করতে নামার সঙ্গে সঙ্গেই বিশ্বরেকর্ড করেছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। 

নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েন হারমান প্রীত। তিন ফরম্যাট মিলিয়ে মোট ৩৫৬ ম্যাচ খেলেছেন হারমানপ্রীত। তার আগে নিউজিল্যান্ডের ক্রিসুজি বেটস ৩৫৫ ম্যাচ খেলেছেন। 

৩৫৬ ম্যাচের মধ্যে ৬ টেস্ট, ১৬১টি ওয়ানডে আর ১৮৯টি টি-টোয়েন্টি খেলেছেন হারমান প্রীত। টেস্টে ২০০, ওয়ানডেতে ৪৪০৯ ও টি-টোয়েন্টিতে ৩৭৮৪ রান করেছেন তিনি। তিন ফরম্যাটে তার সংগ্রহ ৮ হাজার ৩৯৩ রান। মোট আটটি শতরান ও ৩৮টি অর্ধশত হাঁকান হারমান প্রীত। পাশাপাশি বল হাতে শিকার করেন ৭৫ উইকেট।

বৃহস্পতিবার অধিনায়ক রেকর্ড করলেও ম্যাচ জিততে পারেনি ভারত। অস্ট্রেলিয়ার দুই ওপেনার জর্জিয়া ভল ও বেথ মুনির কাছে হারতে হয়েছে স্মৃতি মন্ধানাদের। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান করে অস্ট্রেলিয়া।

১৬৪ রানের লক্ষ্য তাড়ায় ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি করতে পারেনি ভারত। ১৯ রানে জিতে সিরিজে ১-১ সমতায় ফেরে অস্ট্রেলিয়া। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews