এ প্রজন্মের কণ্ঠশিল্পী সামিয়া চৌধুরী লেজারভিশনের ব্যানারে হাজির হলেন নতুন গান নিয়ে। পবিত্র মাহে রমজান উপলক্ষে করা এ গানটির শিরোনাম ‘রমজানের চাঁদ’। তোফাজ্জল হোসেনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইয়াসিন হোসেন নীরু। গানটি ভিডিওসহ প্রকাশ হয়েছে লেজারভিশনের ইউটিউব চ্যানেলে। সামিয়া বলেন, রমজান উপলক্ষে গানটি করা। আমার বিশ্বাস, গানটি ভালো লাগবে সবার।