মাদারীপুরের শিবচরে শিং মাছে কৃত্রিম রঙ মিশিয়ে বিক্রির দায়ে আপন (২২) ও আলমগীর হোসেন (৪৫) নামে দুই মাছ ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) শিবচর পৌরশহরের মাছ বাজারে অভিযান চালিয়ে শিবচরের পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ক্রেতার অভিযোগের ভিত্তিতে বাজারে অভিযান পরিচালনা করা হয়। মাছ বিক্রেতার কাছ থেকে শিং মাছ কিনে ক্রেতা বাড়ি নিয়ে মাছ কাটার সময় শিং মাছে ক্ষতিকারক রঙ মেশানো দেখতে পান।

তিনি বলেন, পরে ওই ক্রেতা শিবচর উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। ক্রেতার দেয়া তথ্য অনুযায়ী, বাজারে অভিযান চালিয়ে আপন ও আলমগীর হোসেন নামে দুই মাছ বিক্রেতাকে রঙ মেশানো শিং মাছসহ আটক করে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews