প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা অব্যাহত আছে। শেখ হাসিনার প্রত্যর্পণসহ সফরের জন্য ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে বাংলাদেশের অবস্থানের বিষয়ে দিল্লির স্পষ্ট জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। জবাব পাওয়ার পর নিজেদের পরবর্তী অবস্থান ঠিক করবে বাংলাদেশ। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র গতকাল সোমবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।

এদিকে গতকাল রাতে সরকারি একটি সূত্র এই প্রতিবেদককে জানিয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের সঙ্গে আলোচনা করতে চান। বৈঠকটি আয়োজনের জন্য গতকাল বিকেলে ভারতীয় হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ জানিয়েছে।

সরকারি সূত্রগুলো বলছে, শেখ হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় ঢাকা। কারণ, প্রধানমন্ত্রীর সফর আয়োজন এবং দুই দেশের সম্পর্ককে ইতিবাচক পথে এগিয়ে নিতে এ মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন পারস্পরিক আস্থা। আর দুই প্রতিবেশীর আস্থার সংকটের কেন্দ্রে রয়েছেন দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews