মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে তিনি এই শোক জানান।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, প্রবাসে কর্মরত নাগরিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। তাদের এমন মর্মান্তিক মৃত্যু জাতির জন্য গভীর বেদনার। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

ডা. শফিকুর রহমান সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি বেসামরিক নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় তিনি আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে কার্যকরভাবে দাঁড়ানোর বিষয়েও তিনি গুরুত্ব দেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FBJI.Official%2Fposts%2Fpfbid0jurs7YMuNCVXtzu7N9ytYDvekeRShPVXLmgYirCf8Eev5yzYZowiJuctd82n11gcl&show_text=true&width=500" width="500" height="317" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews