লাইব্রেরি থেকে কোনো ফাইল ব্যবহার করতে হলে কম্পোজার মেনুর অ্যাটাচমেন্ট বা অ্যাড বাটনে ক্লিক করে ‘অ্যাড ফ্রম লাইব্রেরি’ অপশন নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজনীয় ফাইল বেছে নিয়ে তা চ্যাটে যুক্ত করা যাবে। লাইব্রেরিতে সংরক্ষণ করা ফাইলগুলো ব্যবহারকারীদের অ্যাকাউন্টে থাকবে, যতক্ষণ না সেগুলো নিজে থেকে মুছে ফেলা হয়। কোনো চ্যাট মুছে ফেললেও সেই চ্যাটে ব্যবহৃত ফাইল লাইব্রেরি থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। লাইব্রেরি থেকে ফাইল মুছে ফেলার জন্য ফাইল নির্বাচন করে ডিলিট বা ট্র্যাশ আইকনে ক্লিক করতে হবে। এরপর সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে তা ওপেনএআইয়ের সার্ভার থেকে স্থায়ীভাবে মুছে যাবে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার