ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৮৮৯ হয়েছে এবং আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। এছাড়াও এখনো হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, এই দুর্যোগের পর ৮৬ হাজার ৭৯৪টি পরিবার সহায়তা পেয়েছে। ছয় হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ধসে পড়েছে।

রদ্রিগেজ আরো বলেন, কর্তৃপক্ষ নয় হাজার ৬০৩ টন খাদ্য এবং এক কোটি ২১ লাখ লিটারের বেশি পানি বিতরণ করেছে। এখন পর্যন্ত ২৮ হাজার ৮৩৬ রোগী চিকিৎসাসেবা পেয়েছেন।

তিনি জানান, ত্রাণ কার্যক্রমে ৩০ হাজার ৭৬ কর্মী এবং ২৯ হাজার ৩৪৪ স্বেচ্ছাসেবককে মোতায়েন করা হয়েছে, এদের সহায়তা করছেন তিন হাজার ৯৩১ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী।

কর্তৃপক্ষ প্রাথমিক ভূমিকম্পগুলোর পর থেকে এক হাজার ১৪২টি আফটারশক রেকর্ড করেছে।

গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দু‘টি ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পগুলো ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews