রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন যে, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা পশ্চিমা শক্তিগুলোর কাক্সিক্ষত পঙ্গুকারী প্রভাব ফেলতে পারেনি। ২৯তম সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম (এসপিআইইএফ-২০২৬) -এর পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি বলেছেন, ‘বরং, এই নিষেধাজ্ঞাগুলো দেশের অভ্যন্তরীণ শিল্প এবং প্রযুক্তিগত সক্ষমতা শক্তিশালী করার প্রচেষ্টাকে ত্বরান্বিত করেছে।’ পুতিন মার্কিন নেতৃত্বাধীন আধিপত্যের হাতিয়ার হিসেবে প্রায়শই ব্যবহৃত অর্থনৈতিক চাপের অপ্রত্যাশিত পরিণতি তুলে ধরে বলেন, ‘এ বিষয়ে অনেক আলোচনার আছে। কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা আমাদের জন্য অসুবিধা তৈরি করেছে, কিন্তু অন্য ক্ষেত্রে, এর বিপরীতে, এগুলো আমাদের নিজস্ব সক্ষমতা বিকাশে সাহায্য করেছে।’
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন যে, বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা এবং ভূ-রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও রাশিয়া আন্তর্জাতিক সহযোগিতার জন্য উন্মুক্ত রয়েছে। তিনি বলেন, ‘অবশ্যই, আমরা ভবিষ্যৎ সহযোগিতা পরিত্যাগ করছি না। অবশ্যই, এখনও কাজ বাকি আছে। অন্যান্য দেশের অংশীদারদের সাথে মিলে আমরা ইতিবাচক ফলাফল অর্জন করব।’
উল্লেখ্য, বিশ্ব অর্থনীতির চলমান রূপান্তরের প্রেক্ষাপটে বৈশ্বিক উন্নয়নের একটি নতুন মডেল গঠনের লক্ষ্যে এসপিআইইএফ-২০২৬-এর এই অনুষ্ঠানটি ‘বাস্তবসম্মত সংলাপ: একটি স্থিতিশীল ভবিষ্যতের পথ’ প্রতিপাদ্যে আয়োজিত হচ্ছে, যেখানে সউদি আরব অতিথি দেশ হিসেবে রয়েছে।