ডিসোসিয়েশন হলে আপনি নিজের সঙ্গে বা আশপাশের পৃথিবীর সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছেন বলে মনে হতে পারে। মনে হতে পারে—
শরীরটা যেন নিজের নয়
চারপাশের পৃথিবীটা অবাস্তব
আপনি যেন দূর থেকে নিজের জীবনটা দেখছেন
তবে সবার অভিজ্ঞতা একরকম হয় না।
অনেক সময় তীব্র চাপ বা আঘাতজনিত ঘটনার (ট্রমা) সময় মন নিজেকে সামলাতে এমন প্রতিক্রিয়া দেখায়। অর্থাৎ অতিরিক্ত মানসিক চাপ সামাল দেওয়ার একটি উপায় হিসেবেও ডিসোসিয়েশন কাজ করতে পারে।