সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্প্রতি ময়মনসিংহ আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) ও আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল পরিদর্শন করেছেন। এ সময় তিনি দেশি প্রযুক্তিতে প্রস্তুতকৃত বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে অবহিত হন এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশল এবং আধুনিক সামরিক ধারণা বিষয়ে মতবিনিময় করেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এ তথ্য জানায়। তারা আরও জানিয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার বান্দরবান রিজিয়নের অন্তর্গত আলীকদম সেনানিবাস পরিদর্শন করেন এবং সেখানে নবনির্মিত আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মাধ্যমে সেনাসদস্যরা প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কার্যকরভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা, মানসিক দৃঢ়তা এবং কৌশলগত দক্ষতা অর্জনের জন্য কার্যকর ও বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণে সক্ষম হবে। পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, অ্যাডজুট্যান্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া, সেনা সদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ১৬ এপ্রিল আর্টডক ডে-১ উপলক্ষে ময়মনসিংহ সেনানিবাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সামরিক সচিব, জেনারেল অফিসার কমান্ডিং, ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া কমান্ডার, সেনা সদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews