প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করতে কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাটুন শহরের বসন্ত বরণ উদযাপন কমিটি নবমবারের মতো বার্ষিক বনভোজন সম্পন্ন করেছে।

সাস্কাটুন শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মনোরম পাইক লেকের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে উদযাপিত হয় এই বিশেষ দিনটি। প্রতি বছরের মতো এবারও প্রায় চার শতাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বনভোজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দমুখর।

দিনব্যাপী এই বনভোজনে প্রবাসীরা আনন্দ উৎসবে মেতে উঠেছিল অন্য রকম এক মিলনমেলায়।

প্রকৃতির অবয়ব রূপ আর নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে ছোট শিশু কিশোর আর পরিবার পরিজনের মিলন মেলায় পরিণত হয়েছিল অনুষ্ঠানটি। এর সঙ্গে বাড়তি যোগ হয়েছিল শহরের অন্যতম বাংলাদেশি মালিকানাধীন কনফেডারেশন ইন-এর সুস্বাদু খাবার।

বার্ষিক এই বনভোজনে বাড়তি আনন্দ যোগ করে শিশু-কিশোরদের বিভিন্ন ধরনের খেলা প্রতিযোগিতা। এতে যুক্ত হন বড়রাও। 

সারাদিন ব্যাপী আয়োজনে ছিল ছোটদের ট্রেজার হান্ট, দৌড়, মোরগ লড়াই; মাঝারি বয়সীদের জন্য ভারসাম্য দৌড় ও গানের সঙ্গে থিম-নৃত্য; পুরুষদের জন্য ঐতিহ্যবাহী বস্তা দৌড় ও বেলুন দৌড়; নারীদের জন্য ভারসাম্য দৌড় ও মিউজিক্যাল চেয়ার; আর দম্পতিদের জন্য ছিল নানা মজার প্রতিযোগিতা—যা ছিল সবার জন্য অত্যন্ত উপভোগ্য। এছাড়া সাস্কাটুন শহরের পূর্বপাড় বনাম পশ্চিমপাড় বাসিন্দাদের মধ্যে দড়ি টানাটানির খেলাটি ছিল বিশেষ আকর্ষণীয়।

অনুষ্ঠানের শেষে আয়োজক, স্বেচ্ছাসেবী এবং সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে বনভোজনের সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, প্রজন্ম থেকে প্রজন্মোরে আবহমান বাংলার চিরায়িত কূষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতেই তাদের এই আয়োজন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

​​​​​​​



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews