ডিজিটাল যুগে আমাদের দৈনন্দিন জীবনের একটি বড় অংশ স্থানান্তরিত হয়েছে ভার্চুয়াল জগতে। একসময় যে সম্পর্কগুলো গড়ে উঠতো সামনাসামনি কথোপকথনের মাধ্যমে, এখন তা অনেকটাই নির্ভর করছে সামাজিক যোগাযোগমাধ্যমের উপর। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফেসবুক, যা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত পরিচয়, মত প্রকাশ, ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক অবস্থানের মাধ্যম হয়ে উঠেছে।
কিন্তু এই নির্ভরতার মধ্যেই লুকিয়ে আছে এক নীরব ঝুঁকি ‘ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া’। বিষয়টি এতটাই সাধারণ হয়ে উঠেছে যে, প্রায় প্রতিদিনই কারো না কারো মুখে শোনা যায়, ‘আমার আইডি হ্যাক হয়ে গেছে’, ‘আমার আইডি থেকে টাকা চাওয়া হচ্ছে’, কিংবা ‘আমি আর লগইন করতে পারছি না।’ এসব ঘটনাকে আমরা অনেক সময় সাধারণ সমস্যা হিসেবে দেখি, কিন্তু এর পেছনে যে জটিলতা, প্রতারণা এবং কূটকৌশল কাজ করে, তা অনেকেরই অজানা।
প্রথমেই একটি ভুল ধারণা ভাঙা প্রয়োজন। অনেকেই মনে করেন, ফেসবুকের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা খুব সহজে ভেঙে ফেলা যায়। বাস্তবে বিষয়টি এমন নয়। ফেসবুক বিশ্বের অন্যতম শক্তিশালী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একটি, যেখানে প্রতিনিয়ত নিরাপত্তা উন্নত করা হয়। তাই অধিকাংশ ক্ষেত্রে ‘হ্যাক’ বলতে যা বোঝানো হয়, তা আসলে সরাসরি সিস্টেম ভেঙে প্রবেশ করা নয়; বরং ব্যবহারকারীর অজান্তে তার লগইন তথ্য হাতিয়ে নেওয়া।
এখানেই বিষয়টি একটু গভীরভাবে ভাবার প্রয়োজন আছে। হ্যাকাররা প্রযুক্তির চেয়ে মানুষের মনস্তত্ত্বকে বেশি গুরুত্ব দেয়। তারা জানে, মানুষকে বিভ্রান্ত করা প্রযুক্তি ভাঙার চেয়ে অনেক সহজ। এই কারণেই ‘ফিশিং’ নামক একটি কৌশল এত জনপ্রিয় হয়ে উঠেছে।
ধরা যাক, আপনি হঠাৎ একটি মেসেজ পেলেন, ‘আপনার ফেসবুক আইডি ভেরিফিকেশন প্রয়োজন, নাহলে ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যাবে।’ বার্তাটি এমনভাবে লেখা থাকে, যাতে আপনি ভয় পেয়ে যান এবং দ্রুত ব্যবস্থা নিতে চান। সঙ্গে একটি লিংক দেওয়া থাকে, যা দেখতে হুবহু ফেসবুকের লগইন পেজের মতো। আপনি সেখানে আপনার ইমেইল ও পাসওয়ার্ড লিখলেন এবং অজান্তেই নিজের অ্যাকাউন্ট অন্যের হাতে তুলে দিলেন।
এই ধরনের প্রতারণা এতটাই নিখুঁতভাবে করা হয় যে, সাধারণ ব্যবহারকারীর পক্ষে তা বোঝা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আরও ভয়ংকর বিষয় হলো, অনেক সময় পরিচিত কারো অ্যাকাউন্ট ব্যবহার করেই এই ফাঁদ তৈরি করা হয়। অর্থাৎ, আপনার কোনো বন্ধুর আইডি হ্যাক করার পর সেটি দিয়ে আপনাকে একটি লিংক পাঠানো হলো, ‘এই ছবিটা কি তোমার?’ আপনি পরিচিত মানুষের উপর ভরসা করে লিংকে ক্লিক করলেন এবং একই ফাঁদে পড়ে গেলেন।
এখানে একটি বিষয় স্পষ্ট ফেসবুক হ্যাকিংয়ের মূল অস্ত্র প্রযুক্তি নয়, বরং বিশ্বাস। মানুষের স্বাভাবিক বিশ্বাস, তাড়াহুড়া এবং অজ্ঞতাই হ্যাকারদের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে, পাসওয়ার্ড ব্যবস্থাপনা একটি বড় দুর্বলতার জায়গা হিসেবে কাজ করে। আমরা অনেকেই সহজ পাসওয়ার্ড ব্যবহার করিÑ নিজের নাম, জন্মতারিখ, বা মোবাইল নম্বর। আবার একই পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় ব্যবহার করার অভ্যাসও খুব সাধারণ। কিন্তু আমরা বুঝতে পারি না, এই ছোট ছোট অসতর্কতাই বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। একটি ওয়েবসাইটে ডেটা ফাঁস হলে সেই একই পাসওয়ার্ড ব্যবহার করে অন্য অ্যাকাউন্টেও সহজে প্রবেশ করা যায়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনিরাপদ ইন্টারনেট ব্যবহার। আমরা অনেক সময় পাবলিক ডর-ঋর ব্যবহার করে লগইন করি, বিশেষ করে রেস্টুরেন্ট, শপিং মল বা বাসস্ট্যান্ডে। এসব নেটওয়ার্ক সবসময় নিরাপদ নয়। একই নেটওয়ার্কে থাকা কোনো ব্যক্তি চাইলে আপনার তথ্য পর্যবেক্ষণ করতে পারে।
এছাড়া, অনেক সময় আমরা অজান্তেই আমাদের ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করে ফেলি। ফ্রি সফটওয়্যার, ক্র্যাক অ্যাপ বা অজানা ফাইল ডাউনলোড করার মাধ্যমে এই ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। এগুলো এমনভাবে কাজ করে যে, আপনি বুঝতেই পারবেন না আপনার কিবোর্ডে টাইপ করা তথ্য কেউ সংগ্রহ করছে।
ফেসবুক হ্যাকের প্রভাব শুধু প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি ব্যক্তিগত, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কারো আইডি ব্যবহার করে তার বন্ধুদের কাছে টাকা চাওয়া, ভুয়া তথ্য ছড়ানো বা ব্যক্তিগত ছবি অপব্যবহারÑ এসব ঘটনা এখন খুবই সাধারণ হয়ে উঠেছে। যারা অনলাইনে ব্যবসা করেন, তাদের জন্য এটি আরও বড় ঝুঁকি। কারণ, একটি হ্যাকড অ্যাকাউন্ট পুরো ব্যবসাকে ধ্বংস করে দিতে পারে।
স্বভাবতই প্রশ্ন ওঠে, এই বাস্তবতায় আমাদের করণীয় কী? প্রথমত, পাসওয়ার্ডের ক্ষেত্রে সচেতন হতে হবে। একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন থাকবে। একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার না করাই ভালো।
দ্বিতীয়ত, ঞড়ি-ঋধপঃড়ৎ অঁঃযবহঃরপধঃরড়হ বা ২ঋঅ চালু রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এমন একটি নিরাপত্তা ব্যবস্থা, যেখানে পাসওয়ার্ড জানলেও ঙঞচ ছাড়া কেউ লগইন করতে পারবে না।
তৃতীয়ত, কোনো লিংকে ক্লিক করার আগে সেটি যাচাই করা উচিত। বিশেষ করে যদি সেটি অচেনা বা অস্বাভাবিক মনে হয়, তাহলে সেটি এড়িয়ে চলাই নিরাপদ।
চতুর্থত, নিয়মিতভাবে ফেসবুকের ঝবপঁৎরঃু ধহফ খড়মরহ অপশন চেক করা উচিত। কোথা থেকে লগইন হয়েছে, কোন ডিভাইস যুক্ত আছে, এসব বিষয় নজরে রাখা জরুরি।
সবশেষে, আমাদের বুঝতে হবে, ডিজিটাল নিরাপত্তা শুধুমাত্র প্রযুক্তির উপর নির্ভর করে না; এটি আমাদের সচেতনতার উপরও নির্ভরশীল। আমরা যত বেশি সচেতন হবো, তত বেশি নিরাপদ থাকবো।
ফেসবুক হ্যাক কোনো রহস্যময় বিষয় নয়, বরং এটি আমাদের অসতর্কতার একটি প্রতিফলন। তাই সময় এসেছে এই বিষয়টিকে গুরুত্বের সাথে নেওয়ার। কারণ, একটি ছোট ভুলই আমাদের ব্যক্তিগত তথ্য, সামাজিক অবস্থান এবং অর্থনৈতিক নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে।
বর্তমান সময়ে ফেসবুক হ্যাকের আরেকটি বড় দিক হলো ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণ’। এখানে হ্যাকাররা সরাসরি প্রযুক্তিগত আক্রমণ না করে মানুষের আবেগ, ভয় বা লোভকে কাজে লাগায়। যেমন ‘আপনি একটি লটারিতে জিতেছেন’, ‘আপনার পেজ ভেরিফাই করা হবে’, অথবা ‘আপনার বিরুদ্ধে রিপোর্ট হয়েছে’Ñ এই ধরনের বার্তা দিয়ে ব্যবহারকারীকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়।
অনেক সময় দেখা যায়, ব্যবহারকারীরা অজান্তেই বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপ বা গেমকে তাদের ফেসবুক অ্যাকাউন্টের অনুমতি দিয়ে দেয়। এই অ্যাপগুলো আপনার প্রোফাইল, বন্ধু তালিকা এমনকি ইমেইল পর্যন্ত অ্যাক্সেস করতে পারে। তাই নিয়মিতভাবে অঢ়ঢ়ং ধহফ ডবনংরঃবং অপশন থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো সরিয়ে ফেলা উচিত।
এছাড়া, ইমেইল নিরাপত্তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল হ্যাক হয়ে গেলে পুরো অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা কঠিন হয়ে যায়। তাই ইমেইলেও শক্তিশালী পাসওয়ার্ড এবং ২ঋঅ ব্যবহার করা উচিত।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, মোবাইল নম্বর। অনেক সময় সিম কার্ড ক্লোনিং বা সিম সুইপিংয়ের মাধ্যমে হ্যাকাররা আপনার ঙঞচ পেতে পারে। তাই মোবাইল অপারেটরের কাছ থেকে সিমের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্দেহজনক কোনো কার্যকলাপ হলে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা তৈরি করাও জরুরি। অনেক সময় আমাদের পরিবারের বয়স্ক সদস্যরা বা নতুন ইন্টারনেট ব্যবহারকারীরা এই ধরনের প্রতারণার সহজ শিকার হয়ে যান। তাদেরকে এসব বিষয়ে সচেতন করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।
ডিজিটাল পৃথিবীতে নিরাপদ থাকতে চাইলে আমাদের প্রতিটি ক্লিকের আগে ভাবতে হবে, এটি কি নিরাপদ? এই ছোট্ট সচেতনতা একদিন আমাদের বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।
লেখক : সিস্টেম ইঞ্জিনিয়ার, দৈনিক ইনকিলাব