বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা টয়োটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কোজি সাতো মাত্র তিন বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করছেন। তার স্থলাভিষিক্ত হবেন বর্তমান প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কেন্টা কন। শুক্রবার কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

এই ব্যবস্থাপনা রদবদলের অংশ হিসেবে সাটো ভাইস চেয়ারম্যান ও চিফ ইন্ডাস্ট্রি অফিসারের দায়িত্ব নেবেন। এমন সময় এই পরিবর্তন এলো, যখন ফর্কলিফট নির্মাতা সহযোগী প্রতিষ্ঠান টয়োটা ইন্ডাস্ট্রিজ (৬২০১.টি) অধিগ্রহণের পরিকল্পনা নিয়ে কোম্পানিটি বাড়তি নজরদারির মুখে রয়েছে।

এই নেতৃত্ব পরিবর্তন ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল না। তৃতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশের সঙ্গেই টয়োটা এই ঘোষণা দেয়, যেখানে দুর্বল ইয়েন ও ব্যয়-সংকোচনের প্রচেষ্টার সহায়তায় পুরো অর্থবছরের মুনাফার পূর্বাভাস প্রায় ১২% বাড়ানো হয়েছে।

নতুন দায়িত্বে কেন্টা কন কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ওপর মনোযোগ দেবেন, আর সাটো নজর দেবেন বৃহত্তর শিল্পখাতের দিকে। চীনা প্রতিদ্বন্দ্বীরা দ্রুতগতিতে অটোমোবাইল ব্যবসায় অস্থিরতা তৈরি করছে—এই প্রেক্ষাপটে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে গতি আনতেই এই পরিবর্তন বলে জানানো হয়েছে।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews