রোজার ইফতারে শরীরকে সতেজ রাখা এবং একই সঙ্গে মনকে আনন্দিত করার জন্য কিছুটা ভিন্ন স্বাদের শরবত দারুণ সমাধান হতে পারে। দুধ ও বাদামের মেলবন্ধনে তৈরি রুহ আফজার শরবত শুধু তৃষ্ণা মেটায় না, বরং তার ক্রিমি মসৃণ স্বাদ ও বাদামের ঘনিষ্ঠ সংমিশ্রণ ইফতারের টেবিলকে করে তোলে আরও আরামদায়ক ও লোভনীয়। এক গ্লাসে মিলছে পুষ্টি, স্বাদ এবং সতেজতার এক অনন্য অভিজ্ঞতা। রইলো রেসিপি-

উপকরণ

  • দুধ ২ কেজি
  • রুহ আফজা ১ কাপ
  • চিনি স্বাদমতো
  • কাঠবাদামবাটা ৪ টেবিল চামচ
  • পেস্তাবাটা ২ টেবিল চামচ
  • কাঠবাদামকুচি ২ টেবিল চামচ
  • পেস্তাকুচি ২ টেবিল চামচ
  • বরফকুচি পরিমাণমতো

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমে ২ লিটার দুধ জ্বাল দিয়ে ১ লিটার করে নিন। এরপর ঘন দুধ ঠান্ডা করে নিন। এবার সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার দুধ–বাদামের রুহ আফজার শরবত। এবার বরফ কুচি দিয়ে পরিবেশন করুন আপনার পছন্দের গ্লাসে।

জেএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews