বাড়ির রান্নাঘর বা বাথরুম - সব জায়গাতেই পানির কল প্রতিদিন অনেকবার ব্যবহার হয়। কিন্তু নিয়মিত পরিষ্কার না করলে এতে দাগ, ময়লা আর সাদা চুনের আস্তরণ জমে গিয়ে দেখতে খারাপ লাগে।
অনেকেই ভাবেন এটি পরিষ্কার করা ঝামেলার, অথচ কিছু সহজ উপায় জানলেই কল রাখা যায় একদম ঝকঝকে -
কলের মুখে সাদা দাগ বা চুন জমে গেলে একটি কাপড়ে ভিনেগার ভিজিয়ে কলের চারপাশে পেঁচিয়ে রাখুন। ২০–৩০ মিনিট পর খুলে ঘষে ধুয়ে ফেলুন। এতে জমে থাকা খনিজ সহজেই উঠে যাবে।
লেবুর রস কলের ওপর ঘষে ১০ মিনিট রেখে দিন। এরপর নরম ব্রাশ দিয়ে হালকা ঘষে ধুয়ে ফেলুন। এতে দাগ যেমন দূর হবে, তেমনি কলে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

বেকিং সোডা ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করে কলের ওপর লাগান। কয়েক মিনিট রেখে নরম স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে ফেললে পুরনো দাগও উঠে যাবে।
কলের ছোট ছোট কোণ বা ফাঁকে ময়লা জমে থাকে। পুরনো টুথব্রাশ ব্যবহার করে এসব জায়গা সহজেই পরিষ্কার করা যায়।

প্রতিদিন ব্যবহার শেষে কলটি শুকনো কাপড় দিয়ে মুছে রাখলে পানির দাগ বা দাগ পড়ার সুযোগ কমে যায়। এতে দীর্ঘদিন কল নতুনের মতো থাকে।
সপ্তাহে অন্তত একবার হালকা সাবান বা ডিশ ওয়াশ দিয়ে কল পরিষ্কার করলে ময়লা জমার সুযোগ কমে যায়।
অল্প কিছু সময় আর সহজ উপায় মেনে চললেই পানির কল সবসময় ঝকঝকে রাখা সম্ভব। নিয়মিত যত্ন নিলে শুধু সৌন্দর্যই বাড়ে না, বরং কলের স্থায়িত্বও দীর্ঘ হয়।
সূত্র: গুড হাউসকিপিং, হেলথলাইন, দ্য স্প্রুস
এএমপি/এমএস