দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
একই আসনের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের রিট খারিজ করে ওই আদেশ দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ। ফলে কাইয়ুমের নির্বাচন করতে কোন বাধা থাকলো না।
মঙ্গলবার আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, কাইয়ুমের বিরুদ্ধে রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ ও সেখানে সম্পত্তি থাকার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। ফেসবুক দেখে হাইকোর্টে রিট করেছেন নাহিদ ইসলাম।
এর আগে, দ্বৈত নাগরিকত্ব এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে এনসিপি মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম এই রিটটি করেন।