অবশেষে ব্যবহারকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ড্রাফটস ফিচারটি চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লুস্কাই।

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, আগে থেকেই ড্রাফট সেইভ করার সুবিধা দিয়ে আসছে ব্লুস্কাইয়ের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ইলন মাস্কের এক্স ও মেটার থ্রেডস। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে এ ধরনের ফিচারকে প্রাথমিক ও জরুরি হিসেবে ধরা হয়।

অন্যান্য প্ল্যাটফর্মের মতোই এতে ড্রাফট সুবিধা ব্যবহার করা যাবে। এজন্য নতুন পোস্ট লেখার অপশনে গিয়ে ওপরের ডান কোণায় থাকা ‘ড্রাফটস’ বাটনটি বেছে নিতে হবে। এ বছরের কর্মপরিকল্পনা প্রকাশের পরপরই ‘ড্রাফটস’ ফিচারটি নিয়ে এসেছে ব্লুস্কাই।

কোম্পানিটি বলেছে, তাদের লক্ষ্য অ্যাপের অ্যালগরিদমভিত্তিক ‘ডিসকভার’ ফিড উন্নত করা, কাকে অনুসরণ করা উচিত সে বিষয়ে আরও ভালো পরামর্শ দেওয়া এবং অ্যাপটিকে গতিশীল বা রিয়াল-টাইম করে তোলা। পাশাপাশি, ব্লুস্কাই স্বীকার করেছে, তাদের এখনও প্রাথমিক বা মৌলিক বিভিন্ন বিষয় সঠিকভাবে গুছিয়ে নেওয়া প্রয়োজন।

ব্লুস্কাই এক শ্রেণির ব্যবহারকারী তৈরি করতে পারলেও মূল ফিচারের ক্ষেত্রে এখনও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে রয়েছে তারা। যেমন, প্রাইভেট অ্যাকাউন্ট ও দীর্ঘ সময়ের ভিডিও আপলোডের সুবিধা অ্যাপটিতে এখনও নেই।

ডেভেলপারদের জন্য উন্মুক্ত ব্লুস্কাই এপিআই থেকে পাওয়া তথ্য অনুসারে, ২০২৪ সালের শুরুতে সাধারণ মানুষের জন্য চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা ছাড়িয়েছে ৪ কোটি ২০ লাখ।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews