রাজধানীর খিলক্ষেতে একটি বহুতল ভবনে ফাইভ স্টার হোটেলের নিচ তলায় এসির কাজ করার সময় শর্ট সার্কিটে আগুনের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা জাতীয় বার্নে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন মোহাম্মদ মনসুর আলী (৩২), আব্দুল মতিন (৬৭), মোহাম্মদ মাহি (১৭) ও আব্দুল জলিল (৬৭)।
তাদের সহকর্মী মোহাম্মদ ইমরান জানান, সকালের দিকে খিলক্ষেতে একটি বহুতল ভবনে ফাইভ স্টার হোটেলের নিচ তলায় এসির কাজ করার সময় শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় চারজন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চিকিৎসাধীন রাখেন। তারা সবাই ওই হোটেলের স্টাফ।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারি অধ্যাপক ডা: শাওন বিন রহমান জানান, খিলক্ষেত একটি হোটেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা চারজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে মনসুরের ২১ শতাংশ দগ্ধ হয়েছে, আব্দুল মতিনের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে, মোহাম্মদ মাহির পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে এবং আব্দুল জলিলের সাত শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনকে ভর্তি দেয়া হয়েছে ও তিনজন অবজারভেশনে রয়েছেন।