বড় জুটি গড়ার পথে নিউজিল্যান্ড। শুরুতে মাটি কামড়ে পড়ে থাকলেও সময়ের সাথে বাড়াচ্ছে রান। হেনরি নিকোলস ও উইল ইয়ং মিলে ২০ ওভারে তুলেছেন ১ উইকেটে ৮২ রান। অথচ প্রথম ১০ ওভার ছিল বাংলাদেশের অনুকূলে।

শুক্রবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি কিউইরা। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে তুলতে পারে ৩৮ রান।

তবে এই সময়ে ৪৮টি ডট বল আদায় করে নেন টাইগার বোলাররা। শরিফুল তার ৫ ওভারের ৩০ বলে ২৭টিই ডট দেন।

একমাত্র উইকেটটাও নিয়েছেন শরিফুল। ৬.৩ ওভারে দলীয় ২১ রানে ফেরান নিক কেলিকে। ২৩ বলে ৭ রান করে বোল্ড হন তিনি। অবশ্য পরে আরো একটা সুযোগ তৈরি করেন তিনি।

নবম ওভারে শরীফুলের তৃতীয় বলে স্লিপে উইল ইয়াংয়ের ক্যাচ ফেলেন সাইফ। তখন ইয়ং মাত্র ১ রানে ছিলেন। এই মুহূর্তে তার রান ৩৯ বলে ২৪। ৫৮ বলে ৪২ রান নিয়ে মাঠে আছেন নিকোলস।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews