মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তার বিদায়ের মধ্য দিয়ে ১১৬ রানে চতুর্থ উইকেট হারাল জিম্বাবুয়ে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে স্বাগতিক জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা।

ইনিংসের শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে স্বাগতিক জিম্বাবুয়ে। এক উইকেটে ৭৫ রান করার পর ৪১ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় স্বাগিতকরা। জিম্বাুবয়ে শিবিরে জোড়া আঘাত হানেন নাহিদ রানা ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে চলতি সফরে একমাত্র টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

এরপর শুরু হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করেও জিততে পারেটি টাইগাররা। ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে হেরে যায় ২৫ রানে।

সিরিজ বাঁচাতে নেমে দ্বিতীয় ওয়ানডেতে ২৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে তীরে গিয়ে তরী ডুবায় বাংলাদেশ। হেরে যায় মাত্র ১৩ রানে।

হোয়াইটওয়াশ এড়াতে নেমে শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৯৯ রানে অলআউট করে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ।

একমাত্র টেস্ট আর প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া করার পর; তৃতীয় ওয়ানডেতে সান্তনার জয় পায় বাংলাদেশ।

আজ থেকে শুরু হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুই সিরিজে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে যাওয়া বাংলাদেশ দল চাইবে অন্তত টি-টোয়েন্টি সিরিজ জিতে বাড়ি ফিরতে। সেই লক্ষ্যেই মাঠে নেমেছে টাইগাররা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews