কক্সবাজারের রামুতে রায়ান আহমেদ নামে দুই মাস বয়সের নিজ ছেলেশিশুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে রোমানা আক্তার (২০) নামে এক মা। এ ঘটনায় অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু রায়ান মালয়েশিয়া প্রবাসী আবদুল মালেকের (৩৬) সন্তান। তার বাড়ি উপজেলার রাজারকূল ইউনিয়নের সিকদার পাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশুটিকে নিয়ে ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে মা রোমেনা আক্তার। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, শিশু সন্তানকে হত্যায় অভিযুক্ত রোমানা আক্তার মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তার মানসিক রোগের চিকিৎসা করানো হয়েছিল বলেও পরিবার দাবি করেছে। তবে প্রাথমিক তদন্তে তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে নিশ্চিত করা যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত তদন্ত এবং ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews