নওগাঁর মহাদেবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শ্যামল (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ব্রাক অফিসের মোড়ে মহাদেবপুর টু নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শ্যামল পত্নীতলা উপজেলা সদরের উপজেলা পরিষদের পশ্চিম পাশের মদনমোহনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে শ্যামল মোটরসাইকেল নিয়ে নজিপুর থেকে মহাদেবপুর দিয়ে পত্নীতলার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে মহাদেবপুর থানার এনায়েতপুর ইউনিয়নের ব্রাক অফিসের মোড়ে পৌঁছালে পত্নীতলা থেকে নওগাঁগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি রাস্তায় ছিটকে পরেন। তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews