নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী মনে করেন, মিশরকে অন্যায়ভাবে বা "ডাকাতি করে" হারানো হয়েছে।

নিউইয়র্ক সিটিতে বাসের গতি বাড়ানোর একটি গণপরিবহন-বিষয়ক কর্মসূচির ঘোষণা দেওয়ার সময় তিনি এই ম্যাচটির প্রসঙ্গ টেনে আনেন।

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬-এর ম্যাচে আর্জেন্টিনার কাছে মিশরের ৩-২ গোলের বিতর্কিত হারের দিকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

তবে এই হার নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচের শুরুতে মিশর ২-০ গোলে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ভিএআর রিভিউতে তাদের একটি গোল বাতিল হয়। এই সিদ্ধান্ত নিয়ে খোদ ম্যাচ ধারাভাষ্যকাররাও প্রশ্ন তোলেন।

ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকার ড্যারেন ফ্লেচার বলেন, ‘ভিএআর আমার জীবনের একটি অভিশাপ।’

পরে আরও একটি বিতর্কিত ঘটনা ঘটে। সেখানে মিশরের পেনাল্টি পাওয়ার কথা ছিল। কিন্তু সেটি রিভিউ পর্যন্ত করা হয়নি। উল্টো সেখান থেকে গোল পেয়ে যায় আর্জেন্টিনা। রেফারির এমন কিছু সিদ্ধান্তে অনেকে অবাক হয়েছেন। ফিফা আসলেই মেসির দলকে জেতাতে চাইছে কিনা-তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এবার এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী। শহরে নতুন বাস লেন চালু নিয়ে তিনি একটি রসিকতা করেন।

তিনি বলেন, ‘নতুন লেনের কারণে নিউইয়র্কবাসীর সময় বাঁচবে। সেই সময়ে আপনারা বন্ধুদের সাথে একমত হতে পারবেন যে-গতকাল মিশরকে অন্যায়ভাবে হারানো হয়েছে।’ সূত্র: ইয়াহু স্পোর্টস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews