দেশকে একটি গোষ্ঠী অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের সমর্থন নিয়ে সরকার সেই অপচেষ্টা মোকাবিলা করবে বলেও জানান তিনি। 

বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে।

তিনি বলেন, জুলাইয়ের গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। এই বিচার সম্পন্ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

চীনের সঙ্গে বিএনপির ঐতিহাসিক সম্পর্ক উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে বিনিয়োগ ঘাটতি কমে আসবে। বিনিয়োগের ক্ষেত্রে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

এমআর//




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews