জামালপুর জেলার দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে নিখোঁজ হয়েছে রেজোয়ান মাহমুদ (১০) নামে এক শিশু।

শনিবার (৬ জুন) উপজেলার চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের খোলাবাড়ি এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

শিশুটি খোলাবাড়ি গ্রামের বাসিন্দা কৃষক আব্দুল আলিমের ছেলে বলে জানা গেছে।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সহ-ম্যানেজার নাসির উদ্দিন নয়া দিগন্তকে বলেন, ‘আজ (শনিবার) কোনো এক সময় নদের পাড়ে সমবয়সীদের সাথে খেলতে গিয়ে সবার অজান্তে ছেলেটা পানিতে পড়েছে। জামালপুর থেকে আগত ডুবুরী দল এবং আমরা দিনভর উদ্ধার অভিযান পরিচালনা করেছি, কিন্তু কোনো সন্ধান মিলেনি। কাল (রোববার) ফের অনুসন্ধান শুরু করা হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews