বিশ্ব আইবিডি দিবস উপলক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির উদ্যোগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। আজ সকাল ৯টায় দিনটি উপলক্ষে সেমিনারের শুরুতে একটি উৎসবমুখর র‌্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডা. এফ. এম. সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এ. কিউ. এম. মহসেন।

সেমিনারে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির বিশেষজ্ঞ চিকিৎসকরা আইবিডি রোগীদের বর্তমান অবস্থা, চিকিৎসাসেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যগণ।

বক্তারা বলেন, দেশে আইবিডি রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও এ বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা এখনও পর্যাপ্ত নয়। দ্রুত রোগ নির্ণয় ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে আরও জানানো হয়, আইবিডি রোগীদের মানসম্মত চিকিৎসা ও সার্বিক সহায়তা নিশ্চিত করতে আইবিডি ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছে। 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি প্রফেসর ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ বলেন, শুধু চিকিৎসা প্রদানই নয়, আইবিডি রোগীদের একটি কর্মময় ও স্বাভাবিক জীবন নিশ্চিত করাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

বিডি-প্রতিদিন/টিএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews