ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় আবাসিক ভবনগুলোতে রাতভর হামলা চালিয়েছে ইসরাইল। এতে নয়জন ফিলিস্তিনি নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

সূত্রটি জানায়, ইসরাইলি যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলো একইসাথে গাজা শহরের পশ্চিম ও উত্তরাঞ্চলের বাড়িঘরে হামলা চালায়, যার মধ্যে শাতি শরণার্থী শিবির, শেখ রদওয়ান, তেল আল-হাওয়া ও মুহাবারাত এলাকাও অন্তর্ভুক্ত ছিল।

সবচেয়ে মারাত্মক হামলাটি মুহাবারাত এলাকার লেবিদ অ্যাপার্টমেন্ট ভবনের চারতলায় আঘাত হানে, এতে হাসান রেবাহ লেবিদ, তার স্ত্রী এবং তাদের তিন সন্তানহ একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। তাদের নয় বছর বয়সী মেয়ে হালাকে ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

তেল আল-হাওয়ার এলাকায় হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া পৃথক দু’টি হামলায় আরো দু’জন নিহত হন।

ফিলিস্তিনিদের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের দুই বছরব্যাপী গণহত্যায় প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজার জনেরও বেশি আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

গাজা মিডিয়া অফিসের তথ্যমতে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি সেনাবাহিনী প্রায় প্রতিদিনের হামলায় ৯৩২ জন ফিলিস্তিনিকে হত্যা এবং দুই হাজার ৮৫৯ জনকে আহত করেছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews