ইরানের তেলের বড় রপ্তানির কেন্দ্র খারগ দ্বীপ নিয়ে যখন কথা আসে, তখন মূল প্রশ্ন এই নয় যে যুক্তরাষ্ট্র সেটি দখল করতে পারবে কি না। যুক্তরাষ্ট্রের এই দ্বীপ দখল করার ক্ষমতা আছে, এতে কোনো সন্দেহ নেই।
কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এরপর কী হবে। কারণ, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে ‘শর্তসাপেক্ষ’ যুক্তি ব্যবহার করে এসেছে, আর এখন সেই একই যুক্তি উল্টোভাবে মিত্রদের আচরণকে প্রভাবিত করছে। মিত্রদের অবস্থান আগের মতো নিশ্চিতভাবে ধরে রাখা যাচ্ছে না। তাই এখন আর শুধু এ প্রশ্নে আটকে থাকা যাচ্ছে না যে যুক্তরাষ্ট্র কী করতে পারে; বরং প্রশ্ন হলো মিত্ররা যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকার বিনিময়ে কতটা দায় ও মূল্য দিতে রাজি আছে।