গাজীপুর মহানগরীর সদর থানাধীন কাউলতিয়া এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে কাউলতিয়া পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত ও পরামর্শ শোনেন।

এ সময় পুলিশ কমিশনার বলেন, কাউলতিয়া এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ক্যাম্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

নতুন এ পুলিশ ক্যাম্প চালুর ফলে কাউলতিয়া ও আশপাশের এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়বে এবং দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews