ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলে হেরে গেছেন। কিন্তু তার আগে প্রেমিকা জর্জিনা রড্রিগেজের ভূয়সী প্রশংসা করেছেন। জানিয়েছেন, জর্জিনা একজন আর্জেন্টাইন। তার জন্ম রাজধানী বুয়েন্স আয়ারসে। তবু তিনি রোনালদোকে ভালবাসেন। তাদের বাগদান হয়েছে। জানান, আর্জেন্টাইনদের প্রতি তার আলাদা টান আছে।

পর্তুগালের ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্পেনের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ক্রিস্টিয়ানো রোনালদো আর্জেন্টিনার এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনের সময় বলেন, শেষ পর্যন্ত মানুষের ভালোবাসাই থেকে যায়। যারা আপনাকে ভালোবাসে, তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি হোটেলে স্টাফদের সঙ্গে থাকি, লাতিনো মানুষদের সঙ্গে সময় কাটাই, আর সেসব আমার অসাধারণ স্মৃতি। আগের দিন বিমানে একজন আর্জেন্টাইন বিমানকর্মী ছিলেন। তিনি যেভাবে আমার দিকে তাকিয়েছিলেন, তাতেই বুঝে গিয়েছিলাম তিনি আর্জেন্টাইন। আমি তাকে বললাম, ‘আপনি যেভাবে আমার দিকে তাকালেন, তাতেই বুঝেছি আপনি আর্জেন্টাইন। যদি দ্রুত চোখ ফিরিয়ে নেন, তাহলে বুঝব আপনি ক্রিস্টিয়ানোকে পছন্দ করেন না।

এ কথা বলেই রোনালদো হেসে ফেলেন। তিনি আরও বলেন, অবশ্যই আমি মজা করছিলাম। তারপর তাকে বললাম, ‘আমার সঙ্গিনী আর্জেন্টিনার। তাই আর্জেন্টাইনদের প্রতি আমার আলাদা টান থাকাটাই স্বাভাবিক। সে বুয়েনস আইরেসের মেয়ে। ফলে সবকিছুই ভালোভাবেই হয়েছে, কোনো সমস্যা হয়নি।’
রোনালদোর বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ বুয়েনস আইরেসে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন আর্জেন্টাইন এবং মা স্প্যানিশ। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৬ গোলের মালিক ৪১ বছর বয়সী রোনালদো গত বছরের শেষ দিকে দেয়া এক টেলিভিশন সাক্ষাৎকারেও একই ধরনের মন্তব্য করেছিলেন। সেই সাক্ষাৎকারটি হয়েছিল পর্তুগাল স্পেনকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা নেশনস লিগ শিরোপা জয়ের কয়েক মাস পর।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews