জামালপুরের ইসলামপুরে ৭০ বছর বয়সী এক বৃদ্ধি ব্যক্তিকে গাছের ওপর থেকে উদ্ধার করা হয়েছে। তিনি গাছে উঠে মাথা ঘুরে কোনমতো আটকে ছিলেন। 

শনিবার দুপুরে ইসলামপুর পৌরসভা দরিয়াবাদে এই ঘটনা ঘটে।

ওইদিন একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, জামালপুরের ইসলামপুর পৌরসভার দরিয়াবাদে একজন বৃদ্ধ ব্যক্তি গাছে উঠে মাথা ঘুরে গাছের ওপর কোনমতে আটকে আছেন, যেকোন সময় নিচে পড়ে যেতে পারেন।  

৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য ইসলামপুর ফায়ার সার্ভিসে জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আরিফা আক্তার এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ফায়র ডিসপাচার ফায়ার ফাইটার হানজালাল। 

সংবাদপ্রাপ্ত হয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে গাছে আটকে পড়া ৭০ বছর বয়সী বৃদ্ধকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে দেয়। 

উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাজহারুল ইসলাম ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেন। 

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews