ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে সাজানো সারা লাইফস্টাইলের (Sara Lifestyle) ঈদ কালেকশন-২০২৬। শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, কাফতান, ফ্যামিলি সেট থেকে শুরু করে সাব-ব্র্যান্ড DHEU-এর পশ্চিমা পোশাক- সবই সাশ্রয়ী মূল্যে। অনলাইনে প্রি-অর্ডার, দ্রুত ডেলিভারি ও বিশেষ ছাড়ে কেনাকাটার সুবিধা।

রমজানের শেষভাগে ঈদের অপেক্ষা আনন্দকে আরো গভীর করে তোলে। ঈদ মানেই নতুন পোশাক, প্রিয়জনদের সাথে উৎসব ভাগ করে নেয়া। এই আবহকে সামনে রেখে Sara Lifestyle নিয়ে এসেছে বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পোশাকের সমৃদ্ধ সংগ্রহ।

ফ্যাশন বাজারে ঈদের গুরুত্ব

বাংলাদেশের ফ্যাশন খাতে ঈদুল ফিতর বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে বিক্রি যেমন বাড়ে, তেমনি ক্রেতাদের সাথে ব্র্যান্ডের সম্পর্কও আরো দৃঢ় হয়। ২০১৮ সালে যাত্রা শুরু করার পর থেকে Sara Lifestyle ক্রেতাদের আস্থা অর্জন করেছে এবং ঈদ মৌসুম সেই সম্পর্ককে আরো শক্তিশালী করে।

ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়

এবারের ঈদ কালেকশনে রয়েছে-

নারীদের জন্য : শাড়ি, এথনিক কুর্তি, কাফতান, কামিজ

পুরুষদের জন্য : পাঞ্জাবি, ওয়েস্টকোট, ঐতিহ্যবাহী পোশাক

শিশুদের জন্য : ফ্যামিলি সেট ও মিনি-মি সেট

পুরো পরিবার একসাথে সাজতে পারবে একই ধাঁচের পোশাকে।

আরামদায়ক ফ্যাব্রিক ও টেকসই ডিজাইন

Sara Lifestyle ব্যবহার করেছে কটন, লিনেন ও সিল্ক- যা দীর্ঘ সময় পরেও আরামদায়ক থাকে। ডিজাইনগুলো শুধু উৎসবেই নয়, পরবর্তীতেও ব্যবহারযোগ্য।

রঙ ও নকশার বৈচিত্র্য

বোল্ড রঙ : রয়্যাল ব্লু, মস গ্রিন

কোমল রঙ : প্যাস্টেল পিঙ্ক, মিন্ট, বেবি ব্লু

ক্লাসিক রঙ: ব্ল্যাক, হোয়াইট, অফ-হোয়াইট

সূক্ষ্ম এমব্রয়ডারি, ট্যাসেল, হ্যান্ডস্টিচড কাজ ও অলঙ্করণে ফুটে উঠেছে মুঘল নান্দনিকতার ছোঁয়া।

ক্রেতাদের রুচির নতুনত্ত ও মূল্যনীতি

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ক্রেতারা মান, টেকসই ব্যবহারযোগ্যতা ও দামের যৌক্তিকতা গুরুত্ব দিচ্ছেন। Sara Lifestyle দক্ষ সরবরাহব্যবস্থা ও কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে ক্রেতাবান্ধব মূল্যনীতি বজায় রেখেছে।

ফ্যামিলি সেট ও মিনি-মি ট্রেন্ড

পরিবারের সদস্যরা একই ধরনের পোশাকে সাজতে পারছেন- যা বর্তমানে ফ্যাশন জগতে আলোচিত ও জনপ্রিয়।

সাব-ব্র্যান্ড ঢেউ : পশ্চিমা ধাঁচের পোশাক

Sara Lifestyle সম্প্রতি চালু করেছে DHEU, যেখানে রয়েছে

টি-শার্ট, গাউন, ডেনিম, নিট শার্ট

ফরমাল জুতা

দৈনন্দিন ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন করা।

ই-কমার্সে সহজ কেনাকাটা

Sara Lifestyle এখন অনলাইন প্রি-অর্ডার, দ্রুত ডেলিভারি ও সহজ রিটার্ন সুবিধা দিচ্ছে। তরুণ ক্রেতাদের মধ্যে অনলাইন কেনাকাটার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

সারা লাইফস্টাইলের সাথে যুক্ত হতে ভিজিট করতে পারেন-

- ওয়েবসাইট: www.saralifestyle.com

- ফেসবুক: facebook.com/saralifestyle.bd

- সাব-ব্র্যান্ড DHEU: facebook.com/dheumywave



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews