কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়া। এখানে যাত্রী পারাপার ও নৌ-পরিবহন উন্নয়নের লক্ষ্যে নির্মাণ করা দুটি আরসিসি জেটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে জেটিগুলোর অবস্থান ও ব্যবহারযোগ্যতা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ- যেখানে জেটি বেশি প্রয়োজন, সেখানে না করে তুলনামূলক কম ব্যবহৃত এলাকায় কোটি টাকার অবকাঠামো নির্মাণ করা হয়েছে। জানা যায়, কুতুবদিয়ায় পাঁচ-ছয়টি ঐতিহ্যবাহী ঘাট রয়েছে। এর মধ্যে বড়ঘোপ ও দরবার ঘাটেই যাত্রী চলাচল বেশি। প্রায় ৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ধুরুং ঘাট ও আকবর বলি ঘাটের দুটি জেটিতে বাস্তবে যাত্রী ওঠানামা নেই বললেই চলে। এখনো হয়নি আনুষ্ঠানিক উদ্বোধন। স্থানীয়রা জানান, মগনামা ঘাটকে কেন্দ্র করে আধুনিক ফেরি টার্মিনাল গড়ে তুললে তা বড়ঘোপসহ দ্বীপের প্রধান যোগাযোগে কাজে আসত। এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক বলেন, স্থানীয়রা প্রথমে বাধা দিলে হয়তো সেখানে জেটি করা হতো না। এখন কাজ শেষ পর্যায়ে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews