সামরিক ময়দানে অভাবনীয় সাফল্যের পর এবার অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনেও শত্রুপক্ষকে চূড়ান্তভাবে পরাজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। শিক্ষক দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, দীর্ঘ সাতচল্লিশ বছরের নিরবচ্ছিন্ন সংগ্রামের পর ইরান সামরিক শক্তিতে বিশ্বজুড়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তবে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে এখন অর্থনৈতিক ও সাংস্কৃতিক ‘জিহাদে’ নামতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন, যে জাতি সামরিক রণাঙ্গনে বিজয় ছিনিয়ে এনেছে, তারা অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করার সক্ষমতা রাখে।

আয়াতুল্লাহ মুজতবা খামেনি এই দুই লড়াইয়ের অগ্রসেনানী হিসেবে শিক্ষক ও শ্রমিক সমাজকে চিহ্নিত করেন। তিনি বলেন, একটি জাতির মেরুদণ্ড হচ্ছে তার সংস্কৃতি ও অর্থনীতি। শিক্ষকরা সাংস্কৃতিক লড়াইয়ের প্রধান শক্তি এবং শ্রমিকরা অর্থনৈতিক যুদ্ধের মূল চালিকাশক্তি। বিশেষ করে তরুণ প্রজন্মের পরিচয় ও আদর্শ গঠনে শিক্ষকদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা হচ্ছে শিক্ষকদের কথা ও আচরণের দর্পণ। তাই আগামী দিনের যোগ্য নাগরিক গড়ে তোলার গুরুদায়িত্ব শিক্ষকদের কাঁধেই ন্যস্ত।

সূত্র: প্রেস টিভি 

বিডি প্রতিদিন/এনএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews