আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুক্রবার (২২ মে) ঘোষিত এ দলকে নেতৃত্ব দেবেন পেসার শাহিন শাহ আফ্রিদি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সালমান আলি আগা।

দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস ও রুহাইল নাজির। এ ছাড়া দলে ফিরেছেন বাবর আজম, নাসিম শাহ, শাদাব খান ও সুফিয়ান মুকিম। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে রাখা হয়েছে মোহাম্মদ গাজি ঘোরি ও রুহাইল নাজিরকে।

অসুস্থতার কারণে উসমান খানকে বিবেচনায় আনা হয়নি। অন্যদিকে ইনজুরির কারণে এখনো পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন ফখর জামান ও সাইম আইয়ুব।

এ ছাড়া ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হুসেইন তালাত, মোহাম্মদ রিজওয়ান, ওয়াসিম জুনিয়র ও সাদ মাসউদকে দল থেকে বাদ দেয়া হয়েছে।

ঘোষিত স্কোয়াডে রয়েছেন- শাহিন শাহ আফ্রিদি, সালমান আলি আগা, আবদুস সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, মাআজ সাদাকাত, মোহাম্মদ গাজি ঘোরি, নাসিম শাহ, রুহাইল নাজির, হারিস রউফ, সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামাইল হুসেইন ও সুফিয়ান মুকিম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews